• +880 1713 377 033
  • admission@pundrauniversity.edu.bd
    • Tution Fee Calculation
    • Students
    • UIMS
    • Library
    • Journals
    • IQAC
PUB Logo
  • Home
  • About Us
    • About the University
    • Vision & Mission
    • University Approval
    • Messages
      • Chairman's Message
      • Vice-Chancellor's Message
      • Treasurer's Message
    • Photo Gallery
  • Administrations
    • Chairman, BoT
    • Advisor, BoT
    • Offices
    • Management
      • Board of Trustees
      • Syndicate
      • Academic Council
  • Admission
    • Undergraduate Programs
    • Postgraduate Programs
    • Tuition Fees
    • Admission Requirements
    • Scholarship
    • Facilities
  • Academics
    • Faculty
      • Business Studies
      • Science & Engineering
      • Humanities & Social Sciences
      • Law
    • Departments
      • Business Administration
      • Computer Science & Engineering
      • Electrical & Electronic Engineering
      • Civil Engineering
      • Public Health
      • Islamic Studies
      • English
      • Education
      • Law
      • Journalism & Media Studies
      • Bangla
      • Development Studies
    • Programs
    • Academic Calendar
    • OBE Curriculum
    • Semester Result
    • Result Verification
  • Notice
    • Notice
    • Events
    • Seminar
    • News Letter
Online Admission
Logo
  • Home
  • About Us
    • About the University
    • Vision & Mission
    • University Approval
    • Messages
      • Chairman's Message
      • Vice-Chancellor's Message
      • Treasurer's Message
    • Photo Gallery
  • Administrations
    • Chairman, BoT
    • Advisor, BoT
    • Offices
    • Management
      • Board of Trustees
      • Syndicate
      • Academic Council
  • Admission
    • Undergraduate Programs
    • Postgraduate Programs
    • Tuition Fees
    • Admission Requirements
    • Scholarship
    • Facilities
  • Academics
    • Faculty
      • Business Studies
      • Science & Engineering
      • Humanities & Social Sciences
      • Law
    • Departments
      • Business Administration
      • Computer Science & Engineering
      • Electrical & Electronic Engineering
      • Civil Engineering
      • Public Health
      • Islamic Studies
      • English
      • Education
      • Law
      • Journalism & Media Studies
      • Bangla
      • Development Studies
    • Programs
    • Academic Calendar
    • OBE Curriculum
    • Semester Result
    • Result Verification
  • Notice
    • Notice
    • Events
    • Seminar
    • News Letter
Online Admission
...

About Us

The Pundra University of Science & Technology is proud to be the first Private University in North Bengal ...Read More

Follow Us:

Quick Links

  • Online Admission
  • Faculty
  • Departments
  • Programs
  • Semester Result
  • Result Verification

Quick Links

  • Faculty Memebrs
  • Alumni
  • Career
  • Clubs
  • Photo Gallery
  • Contact

Useful Links

  • UGC
  • Ministry of Education
  • Banbeis
  • TMSS
  • Fire Servic, Bogura
  • Webmail

Contact Us

  • +88 01713 377 037
  • +88 01713 377 033
  • info@pundrauniversity.edu.bd
  • Rangpur Road, Baghopara, Gokul, Bogura

Visitor Counter:

Today: 835 | Total Visitor: 3898005

© 2026 All Rights Resereved
Pundra University of Science & Technology

Event Details

  • Home
  • Events
  • পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করল পলিটেকনিক শিক্ষার্থীরা~
  • December 22, 2025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করল পলিটেকনিক শিক্ষার্থীরা~

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বগুড়া জেলার বিভিন্ন পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী ও ইন্সট্রাক্টরগণ পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব ভিজিট, কুইজ কম্পিটিশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার বেলা ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পলিটেকনিক ইনিস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রী অর্জন এবং ডিগ্রী অর্জন পরবর্তী ক্যারিয়ার গঠনে তাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। স্বাগত বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান খান। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। সভায় পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপর প্রেজেন্টেশন প্রদান করেন বিভাগের প্রভাষক কাজী কাইফ। উপাচার্য প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র বলেন, ‘ভালো ক্যারিয়ারের জন্য উচ্চতর শিক্ষা অত্যন্ত জরুরি। পলিটেকনিক ইনিস্টিটিউটের ডিপ্লোমা পাশ শিক্ষার্থীরা চাইলেই পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করতে পারে’। সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিআইআইটি), বগুড়ার ইন্সট্রাক্টর সোহরাব আলী ও বগুড়া পলিটেকনিক ইনিস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ হাবিবুর রহমান। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ আবু সাঈদ। মতবিনিময় সভার আগে সকালে টিএমএসএস ইনিস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি, টিএমএসএস টেকনিক্যাল ইনিস্টিটিউট, টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট, বগুড়া সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউট এবং বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে শতাধিক শিক্ষার্থী ও ২৫ জন ইন্সট্রাক্টর পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা তাদের স্বাগত জানান। তারা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ল্যাবরেটরি ঘুরে দেখেন। ল্যাব ভিজিটের পর তারা ক্যাম্পাসের লাইব্রেরি, খেলার মাঠ ও অন্যান্য বিভাগ পরিদর্শন করেন। দুপুর ১২টায় আগত পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় কুইজ কম্পিটিশন। মত বিনিময় সভায় বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় ও ৫ম স্থান অর্জন করেন বগুড়া পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী মোঃ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল শাহরিয়ার, মোঃ মাহমুদুল হাসান এবং মোঃ সিয়াম খন্দকার। ৪র্থ স্থান অর্জন করেন টিএমএসএস ইনিস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটির শিক্ষার্থী মোঃ আরশাদ। সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
Related Events
  • 1. পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্ ...
  • 2. পুণ্ড্র ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাত ...
  • 3. পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিঠা উৎসব ও বসন্তবরণ~ ...
  • 4. পুণ্ড্র ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত~ ...
  • 5. গণভোট বিষয়ক সভায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ~ ...
  • 6. পুণ্ড্র ইউনিভার্সিটিতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ...
  • 7. পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ফেস্ট-২০২৬ সমাপ্ত~ ...
  • 8. পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ফেস্ট-২০২৬ শুরু~ ...
  • 9. পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবীর আরাধনায় সরস্বতী পূ ...
  • 10. পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সম্মানন ...