• August 162026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ট্যালেন্ট ইজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড, অপরচুনেটি ইজনট: দি রোল অফ ইউনিভার্সিটিস ইন বিল্ডিং বাংলাদেশ ট্যালেন্ট পাইপলাইন”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকালে নতুন ২০ তলা ভবনের ৫ম তলায় ৫০৭ নং সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সভাপতি প্রফেসর ড. মুনির হাসান। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিওটির ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান রেজিস্ট্রার গৌতম কুমারসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। সেমিনারে বাংলাদেশের মেধাবী তরুণদের জন্য সমান সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ এবং দেশের সর্বত্র ছড়িয়ে থাকা প্রতিভাকে যথাযথভাবে চিহ্নিত ও বিকশিত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক, দক্ষতাভিত্তিক ও সুযোগসমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। ইংরেজী বিভাগের প্রভাষক অনিন্দিতা পাল এর সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Related Seminars